একদিনে ১৩৮ বিমান হামলা রাশিয়ার, কোণঠাসা ইউক্রেন।

সংগৃহীত ছবি।

 

অনলাইন ডেস্ক।।

 

ইউক্রেনের সেনাদের ঘাঁটি লক্ষ্য করে একদিনে ১৩৮টি বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। ইউক্রেনের পূর্বাঞ্চলে আরও কয়েকটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। এদিকে এর মধ্যেই ইউক্রেনের জন্য ৪২ কোটি ৫০ লাখ ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

দুই বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার সাম্প্রতিক লাগাতার আক্রমণে কোণঠাসা হয়ে পড়েছে ইউক্রেন। বুধবার ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুগানস্কের আরও কয়েকটি বসতি দখলের দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিজ্ঞাপন :

গেল একদিনে (বুধবার পর্যন্ত) ইউক্রেনীয় বাহিনী ও তাদের ঘাঁটি লক্ষ্য করে ১৩৮টি বিমান হামলা চালিয়েছে রুশ সেনারা। এরমধ্যে ১৭টি ড্রোন ভূপাতিতের দাবি করেছে কিয়েভ। এছাড়া ইউক্রেনের পূর্বাঞ্চলের কুপিয়ানস্ক ও পোকরভস্কের দিকে দু’পক্ষের লড়াই চলছে।

এর মধ্যেই ইউক্রেনের জন্য ৪২ কোটি ৫০ লাখ ডলারের নতুন সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার জন্য ক্ষেপণাস্ত্র, রকেট ও আর্টিলারি শেল।

হোয়াইট হাউস জানায়, ইউক্রেনের জরুরি যুদ্ধাস্ত্রের প্রয়োজন মেটাতে ৫০টি মিত্র দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র। এছাড়া ভবিষ্যতে কিয়েভকে আরও সহায়তার প্রতিশ্রুতি দিয়ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

AI বানালো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাভ ইউ’ – অভিনেতা, পরিচালক ছাড়াই ইতিহাস সৃষ্টি

অনলাইন ডেস্ক:   চলচ্চিত্র জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের প্রথম ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হলো যার নাম ‘লাভ ইউ’।…

বিস্তারিত পড়ুন...

ট্রাম্প-জেলেনস্কি ১০ মিঃ উত্তপ্ত বাক্যবিনিময়, ভেস্তে গেল বৈঠক 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওভাল দপ্তরে গণমাধ্যমের সামনেই নজিরবিহীনভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ১০ মিনিট ধরে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্যবিনিময়ে ভেস্তে যায় বৈঠকটি। এতে জেলেনস্কিকে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন