৭০ হাজার ইসরাইলি সেনা গাঁজা যুদ্ধে পঙ্গু হয়ে গেছে।

 

আন্তর্জাতিক ডেস্ক ।।

 

গত ৭ অক্টোবর গাজা উপত্যকায় শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনের ৯ মাস অতিক্রান্ত হয়েছে। কিন্তু কার্যত ইসরাইলি সেনাদের উল্লেখযোগ্য অর্জন নেই। বরং সামরিক সরঞ্জাম সরবরাহ সহ সেনা রক্ষণাবেক্ষণে তাদের সংকট বাড়ছে। 

সম্প্রতি ইসরাইলি টেলিভিশন চ্যানেল সেভেন-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত ৮ হাজার ৬৬৩ জন সেনা আহতসহ ইসরাইলি সেনাবাহিনীতে পঙ্গু সদস্যের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে শতকরা ৩৫ ভাগ সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে এবং শতকরা ২১ ভাগ সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। আহতদের ৯৫ শতাংশ পুরুষ। তাদের মধ্যে শতকরা ৭০ শতাংশ রিজার্ভ সেনা।

ইসরাইল সরকারের যুদ্ধ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, চলতি বছরের শেষ নাগাদ আরও প্রায় ২০ হাজার আহত সেনাকে চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী ইসরাইলের অভ্যন্তরে ‘আল-আকসা তুফান’ নামে অভিযান শুরু করে। ইসরাইল ওই পরাজয়ের গ্লানি মেটাতে যুক্তরাষ্ট্রসহ তাদের পশ্চিমা মিত্রদের সহায়তা নিয়ে নিরীহ গাজাবাসীর ওপর নির্মম বোমাবর্ষণ শুরু করে। তাদের আকাশ, সমুদ্র ও স্থল অভিযানে এ পর্যন্ত নারী-শিশুসহ ৩৭ হাজার ৪০০ বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮৬ হাজার ফিলিস্তিনি।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    AI বানালো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাভ ইউ’ – অভিনেতা, পরিচালক ছাড়াই ইতিহাস সৃষ্টি

    অনলাইন ডেস্ক:   চলচ্চিত্র জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের প্রথম ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হলো যার নাম ‘লাভ ইউ’।…

    বিস্তারিত পড়ুন...

    ট্রাম্প-জেলেনস্কি ১০ মিঃ উত্তপ্ত বাক্যবিনিময়, ভেস্তে গেল বৈঠক 

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওভাল দপ্তরে গণমাধ্যমের সামনেই নজিরবিহীনভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ১০ মিনিট ধরে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্যবিনিময়ে ভেস্তে যায় বৈঠকটি। এতে জেলেনস্কিকে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন