মুম্বাই এ ধূলিঝড়ে ভেঙ্গে পড়া বিলবোর্ড চাপা পড়ে ১৪ জনের মৃত্যু।

 

 

আন্তর্জাতিক ডেস্ক।।

 

ভয়াবহ ধূলিঝড়ের কবলে পড়েছে ভারতের মুম্বাই। এতে দৈত্যাকার বিলবোর্ড ভেঙে এর নিচে চাপা পড়ে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরো অন্তত ৬০ জন। মঙ্গলবার (১৪ মে) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ মে) বিকেলে হঠাৎ শুরু হওয়া শক্তিশালী ধুলিঝড়ে একটি ব্যস্ত সড়কের পাশের বিলবোর্ডটি ভেঙে পড়ে। ফলে অনেক মানুষ এর নিচে চাপা পড়ে।

 

এই ঘটনায় মহরাষ্ট্র সরকার তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।

মুম্বাই পৌর করপোরেশন জানিয়েছে, দুর্ঘটনায় আহত হয়েছে ৭৪ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে ৩১ জনকে ছেড়ে দেওয়া হয়।

ঝড়ের সময় ধারণকৃত ভিডিওতে দেখা যায়, বোর্ডটি একটি পেট্রোল পাম্পের উপর ভেঙে পড়ে পেট্রোলপাম্পের ছাদ দুমড়ে নীচে নেমে আসে। এতে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও চাঁপা পড়ে এবং বিলবোর্ডের ধাতব কাঠামো গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়।

দুর্ঘটনার পরেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী বিলবোর্ডটি সরানোর কাজ শুরু করলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার সকাল পর্যন্ত কাজ চলে। এ ঘটনায় কিছু সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়ায় ব্যস্ততম মুম্বাই বিমানবন্দরেও এর প্রভাব পড়ে।

কয়েক মিনিটের ওই ঝড়ে আরব সাগরের তীরের ঝকঝকে শহরটি তছনছ হয়ে যায়। ধুলায় পুরো শহর ধূসর হয়ে যায়। তবে ঝড় শুরু হ‌ওয়ার কিছুক্ষণ আগেই আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন হতে পারে বলে মুম্বাই, পালঘর এবং থানের বাসিন্দাদের সতর্কবার্তা জারি করে মহারাষ্ট্রের আবহাওয়া দপ্তর।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    AI বানালো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাভ ইউ’ – অভিনেতা, পরিচালক ছাড়াই ইতিহাস সৃষ্টি

    অনলাইন ডেস্ক:   চলচ্চিত্র জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের প্রথম ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হলো যার নাম ‘লাভ ইউ’।…

    বিস্তারিত পড়ুন...

    ট্রাম্প-জেলেনস্কি ১০ মিঃ উত্তপ্ত বাক্যবিনিময়, ভেস্তে গেল বৈঠক 

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওভাল দপ্তরে গণমাধ্যমের সামনেই নজিরবিহীনভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ১০ মিনিট ধরে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্যবিনিময়ে ভেস্তে যায় বৈঠকটি। এতে জেলেনস্কিকে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন