তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি   

 

ছবি: সংগৃহীত

 

নিউজ ডেস্ক।।

 

৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান।দেশটির আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে এই ভূমিকম্পের প্রভাবে প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।

বিবিসির খবরে প্রকাশ, বুধবার (৩এপ্রিল) তাইওয়ানের পূর্ব উপকূলে এই ভূমিকম্প হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। তবে তাইওয়ানের ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা বলেছে এর মাত্রা ছিল ৭ দশমিক ২।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪ দশমিক ৮ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বহু ঘরবাড়ি ও বহুতল ভবন ভেঙে পড়েছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুনামি সতর্কতা জারি করেছে তাইওয়ান। জাপান ও ফিলিপাইনেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ১০ ফুট পর্যন্ত উচ্চতার সুনামির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বলা হচ্ছে তাইওয়ানে ১৯৯৯ সালের পর এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ১৯৯৯ সালের সেপ্টেম্বরে দেশটিতে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়েছিল।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    AI বানালো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘লাভ ইউ’ – অভিনেতা, পরিচালক ছাড়াই ইতিহাস সৃষ্টি

    অনলাইন ডেস্ক:   চলচ্চিত্র জগতের ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি। বিশ্বের প্রথম ১০০ শতাংশ কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI-নির্ভর পূর্ণদৈর্ঘ্য সিনেমা তৈরি হলো যার নাম ‘লাভ ইউ’।…

    বিস্তারিত পড়ুন...

    ট্রাম্প-জেলেনস্কি ১০ মিঃ উত্তপ্ত বাক্যবিনিময়, ভেস্তে গেল বৈঠক 

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওভাল দপ্তরে গণমাধ্যমের সামনেই নজিরবিহীনভাবে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে ১০ মিনিট ধরে তর্কাতর্কি ও উত্তপ্ত বাক্যবিনিময়ে ভেস্তে যায় বৈঠকটি। এতে জেলেনস্কিকে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন