শেরপুর প্রকৃতিতে মুগ্ধতা ছড়াচ্ছে কদম ফুল

রফিক মজিদ, শেরপুর :

সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদা শুভ্রতা আর সোনালি রঙ্গে লম্বা সাদার আবরণে ঝুলে আছে গোল গোল কদম ফুল। ফুলে ব্যস্ততা বেড়েছে মৌমাছিসহ পিপড়ার। মাঝে মাঝে বৃষ্টি মুর্ছনা বিমোহিত সৌন্দর্য বাড়িয়ে তুলছে।

আমাদের প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এবং ঋতুর বর্ষা এক অনন্য ঋতু। বর্ষার আগমনকে স্বাগত জানাতে কদম ফুল যেন সর্বদা প্রস্তুত। রূপসী তরুর অন্যতম রূপবতী হলো কদম ফুল। একই সঙ্গে বর্ষার প্রকৃতি বাংলা সাহিত্যে এনে দিয়েছে স্নিগ্ধতা। রচিত হয়েছে নানা গল্প, উপন্যাস, কবিতা আর গান। এ কদম ফুল যে কোন নারীর খোঁপা বা হাতে উঠলেই নারী হয়ে ওঠে প্রকৃতিময়।

শেরপুর জেলার পথে-প্রান্তরে কদম গাছগুলো ভরে উঠতে শুরু করেছে ফুলে ফুলে। এ যেন আবহমান বাংলার বর্ষা বরণের প্রাকৃতিক আয়োজন। বিভিন্ন সড়কের পাশে এখন হলুদ আর সাদায় সেজেছে সর্বত্র। বিভিন্ন স্থানে দেখা মিলছে কদম ফুলের। গাছের শাখে শাখে সবুজ পাতার আড়ালে ফুটে উঠেছে অসংখ্য কদম ফুল। অসংখ্য কদম ফুল গাছ দেখা মিলছে যেখানে সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে হলুদ বর্ণের অসংখ্য কদম ফুল। মাঝেমধ্যেই শিক্ষার্থীদের দেখা যাচ্ছে কদম ফুল হাতে নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে আবার কেউ কেউ ছোট ফুলগুলো কানে গুজে থাকছে।

আষাঢ়-শ্রাবণে কদম গাছ ফুলে ফুলে ভরে থাকে আর প্রকৃতিতে মৌ মৌ গন্ধ থাকে বিরতিহীন তবে সময়ের আগেই দেখা মিলছে কদম ফুলের। কদম ফুলে সৌন্দর্যে পিপাসুদের তৃপ্তি এনে দেয়। তরুণ-তরুণীরা কদম ফুল তাদের প্রিয়জনকেও উপহার দেয়। মেয়েরা খোঁপায় বাঁধে, খেলায় মেতে উঠে শিশুরাও। মূলত শিশুরা ফুলগুলো ছিঁড়ে ভেতরে থাকা গোলা আবরণ ছোট্ট বল বানিয়ে খেলাধুলা করে।

পথচারী সুলতান (৪০) বলেন, ছোট বেলায় কদম ফুল নিয়ে অনেক খেলাধুলা করেছি, সে-সময় যত গাছ দেখেছি বর্তমানে এতো গাছ চোখে পড়ে না। কদম ফুল অন্যরকম একটা ফুল যেটি দেখলে মন ভালো হয়ে যায়। আমাদের গাছটিকে রক্ষা করতে বেশি বেশি লাগানো উচিত।

আফরোজা জান্নাত লিনা বলেন, কদম ফুলের মধ্যে যেন এক জাদুকরী শক্তি বিরাজ করে যার দ্বারা সে নিজের শত্রুদেরকেও কাছে টেনে নিয়ে আসে। কদম ফুল শুধু একটি ফুল নয়, এ যেন প্রকৃতির হাতে আঁকা এক অপরূপ সৃষ্টি। বর্ষার আগমনে যখন প্রকৃতি নতুন রূপে সেজে ওঠে, তখন কদম ফুল তার হলুদ রঙ আর মিষ্টি সুগন্ধে সবার মন জয় করে। এই ফুলের সৌন্দর্য এমনই, যা দেখলে চোখ জুড়িয়ে যায় আর মন ভরে ওঠে আনন্দে। কদমের প্রতিটি পাপড়ি যেন প্রেমের, শান্তির আর সরলতার কথা বলে।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন বলেন, কদম ফুল শুভ্রতার প্রতীক। বাংলাদেশে কদম ফুল বর্ষা মৌসুমে বৃষ্টিস্নাতক দিনে বাঙালিদের মনে অন্য রকম অনুভূতি এনে দেয়। অনেক কবি সাহিত্যিক বর্ষার কদম ফুল নিয়ে অনেক কবিতা সাহিত্য রচনা করেছেন। কদম ফুল আসলে বাংলাদেশের প্রকৃতির বর্ষা মৌসুমে সৌন্দর্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কদম গাছের কাঠ জ্বালানির কাজে ব্যবহার করা হয়। এটির কোনো ঔষধি গুণ আছে বলে আমার জানা নেই।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    নকলায় নৌকা তৈরি ও মেরামতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা

    নকলা উপজেলার গণপদ্দী এলাকায় বর্ষার শুরুতে নৌকা তৈরি করছেন স্থানীয় কারিগররা। ছবি: সংগৃহীত   নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলার নিচু ও নদী তীরবর্তী এলাকায় বর্ষা মৌসুম শুরুর সঙ্গে…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে তুলা চাষের সম্ভাবনা ও কৃষকদের সাফল্য

      নিজস্ব প্রতিবেদক:     তুলা একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তুলা চাষ হলেও উৎপাদন চাহিদার তুলনায় অনেক কম। তবে আশার…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন