শেরপুরে বই এর পাঠ উন্মোচন ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

 

রফিক মজিদ শেরপুর।।

শেরপুর গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে বিভিন্ন কবি’র বই এর পাঠ উন্মোচন, সাহিত্য আড্ডা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার ২৯ মার্চ সন্ধ্যায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে গাঙচিল সাধারণ সম্পাদক কবি জাহাঙ্গীর আলম এর সঞ্চালনায় সভাপতি কবি ও সাংবাদিক রফিক মসজিদ এর সভাপতিত্বে এসব অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি ও কবি সংঘ এর কার্যকরী সভাপতি রফিকুল ইসলাম আধার। এছাড়া বিশেষ অতিথি ছিলেন কবি সংঘ এর সাধারণ সম্পাদক বিশিষ্ট কবি ও লেখক, সহকারী অধ্যাপক ড. আব্দুল আলীম তালুকদার, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জ্বল, গাঙচিল উপদেষ্টা ও বিশিষ্ট ছড়াকার নুরুল ইসলাম মনি এবং সিনিয়র কবি রোজিনা তাসমিন।

অনুষ্ঠানের শুরুতে উপস্থিত কবি-সাহিত্যিকরা তাদের স্বরচিত কবিতা পাঠ করেন। এরপর আলোচনা সভায় অতিথিদের বক্তব্য শেষে শেরপুর এর বিশিষ্ট ৬ জন কবির বইয়ের পাঠ উন্মোচন করা হয়।

বইগুলো হলো, হাসান সারাফত এর গল্পগ্রন্থ ‘বহুরূপী’, ছরাকার নুরুল ইসলাম নাযীফ এর ‘বাংলার ছড়া’ এবং শিশুতোষ গল্পগ্রন্থ ‘চার বছরের বুড়ো, আশরাফ আলী চারু’র ‘চার কিশোরের গোয়েন্দাগিরি’ এবং ‘এক ডজন বিদেশি গল্প’, কবি খালিদুর রহমান এর কাব্যগ্রন্থ ‘আমার কলম’, কবি এএম ফিরোজ সম্পাদিত গ্রন্থ ‘কাঠপুতুল’ এবং কবি আইয়ুব আকন্দ বিদ্যুৎ এর যৌথ কাব্যগ্রন্থ ‘নীল জল দিগন্ত ছুঁয়ে’।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চারুধ্বনী ছড়া পরিষদের সভাপতি মোস্তাফিজুল হক, সাহিত্যালোকের সভাপতি কবি আরিফ হাসান, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান লাভলু, মহারশি সাহিত্য পরিষদ এর সভাপতি শামসুল হক শামীম, কবি ও গবেষক ড. আনিসুর রহমান আকন্দ, কবি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মন্ডল, শেরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাংবাদিক মারুফুর রহমান, ঝিনাইগাতী প্রেসক্লাবের সভাপতি ও লেখক নমশের আলম, নাট্যকার হারুন অর রশিদ, কবি প্রভাষক আজাদ সরকার, কবি নাসিম তালুকদার, কবি হামিদা ইয়াসমিন, রুনা ইসলাম, রুবেল খান, রুমেল খান, শফিউল আলম, মোঃ হানজালা, মকবুল হোসেন, আবু রায়হান, সুমন শেখ, কালাম বিন আব্দুর রশিদ, সাংবাদিক কাজী মাসুয, মোহাইনিনুল ইসলাম হুমায়ুন, শফিউল আলম সম্রাট, মনিরুজ্জামান রিপন, জয়ন্ত দেসহ অর্ধশত কবি, সাহিত্যিক ও সাংবাদিক উপস্থিত ছিলেন।

সবশেষে দোয়া ও ইফতার মাহফিলে প্রয়াত কবিদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

    শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি : শেরপুরে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন