শেরপুরে ভ্রাম্যমান বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ 

দৈনিক শেরপুর ডেস্ক :

 

শেরপুরে ভ্রাম্যমান বইমেলায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে শেরপুর ডিসি উদ্যানে অনুষ্ঠিত বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমান বইমেলায় মুক্ত মঞ্চে এ পুরস্কার বিতরণ করা হয়।

বইমেলার সংগঠক মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজা জেসমিন। এছাড়া বিশেষ অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ।

৩ ফেব্রুয়ারি সোমবার দুপুরে বইমেলা প্রাঙ্গনে গ্রামের দৃশ্য, নবান্ন উৎসব ও বসন্ত উৎসব নিয়ে তিনটি পৃথক গ্রুপে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ভ্রাম্যমান বইমেলার আয়োজকরা জানায়, কাগজের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সারাদেশে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলার আয়োজন করা হচ্ছে। এরি ধারাবাহিকতায় শেরপুরে চার দিনব্যাপী এ বইমেলার আয়োজন করা হয়। মেলা শেষ দিন শিশুদের প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করা হলো। বইমেলায় বিশ্বের নামি-দাবি লেখক এবং নামি-দামি প্রকাশকের প্রায় ১০ হাজার বইয়ের সমাহার রয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি : শেরপুরে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন