শেরপুরে ভ্রাম্যমান বইমেলায় কবি আড্ডা অনুষ্ঠিত 

 

দৈনিক শেরপুর রিপোর্ট : 

 

শেরপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ভ্রাম্যমান বইমেলায় শেরপুরের লেখকদের বুক কর্নার উদ্বোধন এবং কবি আড্ডা অনুষ্ঠিত হয়েছে। 

১ মার্চ শনিবার সকালে শেরপুরের ডিসি উদ্যান চত্বরে ভ্রাম্যমান বইমেলা মাঠে শেরপুরের বিভিন্ন স্তরের কবি-সাহিত্যিকদের এই আড্ডা অনুষ্ঠিত হয়।

গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি রফিক মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত কবি আড্ডায় প্রধান অতিথি ছিলেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের উপ-পরিচালক ও ভ্রাম্যমান লাইব্রেরীর প্রকল্প পরিচালক বিশিষ্ট অনুবাদক অনন্ত উজ্জ্বল।

এ সময় অন্যান্য কবি সাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে আড্ডায় অংশগ্রহণ করেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি ও ছড়াকার জাহাঙ্গীর আলম, সেঁজুতি বিদ্যানিকেতনের প্রিন্সিপাল ও লেখক মনীরুজ্জামান মুনীর, নাগরিক প্ল্যাটফর্ম জন উদ্যোগ এর আহ্বায়ক আবুল কালাম আজাদ, সাংবাদিক ও সংগঠক হাকিম বাবুল, কবি রাবিউল ইসলাম, ছড়াকার ও শিশু সাহিত্যিক আশরাফ আলী চারু, কবি হাসান শরাফত, কবি এমএইচ মুকুল, কবি ও প্রভাষক আজাদ সরকার, কবি উমর ফারুক, কবি হানজালা, আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দিন, সাইলেন্ট বুক রিডিং এর সভাপতি রাহাতুল ইসলাম আলো, কবি সাদেকা তাবাসসুম, ইয়া মনি, আব্দুর রহমান প্রমুখ।

আড্ডায় উপস্থিত সকল কবির পরিচয় পর্ব এবং তার সাহিত্যকর্মের সংক্ষিপ্ত বর্ণনা প্রদান শেষে নির্ধারিত দুই কবির মধ্যে কবি রাবিউল ইসলাম শেরপুরের আঞ্চলিক ভাষায় কবিতা পাঠ এবং এমএইচ মুকুল শেরপুরের হারিয়ে যাওয়া পুঁথি পাঠ করেন।

এর আগে বইমেলায় শেরপুরের লেখকদের বুক কর্নার উদ্বোধন করা হয়। এ সময় ১০ জন কবির বই বিক্রির জন্য বুক কর্নার প্রদর্শন করা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি : শেরপুরে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন