প্রতিযোগিতায় শিক্ষার্থীদের থালা বাসন উপহার বন্ধহোক : ৫ম শ্রেণির শিক্ষার্থী তাসনিম এর চিঠি

 

দৈনিক শেরপুর রিপোর্ট ।।

প্রতিবছর দেশের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে থালা-বাসন প্রদান করা হয়। একজন শিক্ষার্থী তার সর্বোচ্চটা দিয়ে বিজয়ের গৌরব অর্জন করে। কিন্তু এর পুরস্কার হিসেবে থালা-বাসনের মত নিত্য ব্যবহার্য পণ্য দেওয়া হয়। যা কোনো একদিন বিনষ্ট হয়ে যায়। ফলে শিক্ষার্থীদের পক্ষে স্মৃতি হিসেবে দীর্ঘদিন সংরক্ষণ করার সুযোগ থাকেনা। তাই শিক্ষার্থীদের যকোনও প্রতিযোগিতায় থালা-বাসন উপহার দেওয়ার প্রচলন বন্ধ করা উচিত। ছাত্রজীবনের প্রাপ্তিকে স্মরণীয় করে রাখতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন গাছের চারা, শিক্ষণীয় বই এবং প্রত্যেক বিজয়ীকে সনদপত্র ও ক্রেস্ট প্রদানের দাবি জানাচ্ছি। আশা করি শিক্ষার্থীদের বিজয়ের গৌরব দীর্ঘদিন স্মরণীয় করে রাখার সহায়ক হিসেবে সরকারের পক্ষ থেকে অফিস নোটিশ বা প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

মোশাররাত তাসনিম রায়তা
শিক্ষার্থী, ৫ম শ্রেণি
নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
নকলা, শেরপুর

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি : শেরপুরে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন