শেরপুর পৌরসভায় বিশেষায়িত গ্রন্থাগার উদ্বোধন 

 

মো. নমশের আলম : 

 

শেরপুরে বিশেষায়িত ‘শেরপুর পৌরসভা গ্রন্থাগার’ উদ্বোধন করা হয়েছে। ২০ জানুয়ারি সোমবার দুপুরে পৌরসভার প্রায় দেড়শ বছরের পুরাতন ঐতিহাসিক ‘চারু ভবনে’ এ গ্রন্থাগার উদ্‌বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর প্রশাসক এবং স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. তোফায়েল আহমেদ। 

পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আব্দুল কাদের এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর নির্বাহী কর্মকর্তা আবু লায়েছ মো. বজলুল করিম, প্রধান নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিম, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফুল কবির, শেরপুর প্রেসক্লাব এর কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ বক্তব্য রাখেন।

পৌর প্রশাসক মো. তোফায়েল আহমেদ বলেন, এই গ্রন্থাগারটি বিশেষায়িত একটি গ্রন্থাগার হবে। এখানে বিভিন্ন বই পড়ার পাশাপাশি চাকরি প্রত্যাশী শিক্ষার্থী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে পড়তে পারবেন। প্রয়োজনে সপ্তাহে অন্তত একদিন বিসিএস পরীক্ষার্থীদের ব্রিফিং দেওয়া হবে।

উদ্‌বোধনী অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যম কর্মী, চাকুরি প্রত্যাশী শিক্ষার্থী ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীরাসহ পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

উদ্‌বোধনী দিনে সাধারণ জ্ঞান ও চাকরির ইন্টারভিউ বিষয়ক প্রায় শতাধিক বই রাখা হয়েছে। পর্যায়ক্রমে পাঠকের চাহিদা অনুযায়ী বই রাখা হবে বলে পৌর প্রশাসক জানায়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি : শেরপুরে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন