অভিবাসী ও প্রবাসী দিবস উপলক্ষ্যে শেরপুর টিটিসিতে সেবা সপ্তাহ শুরু

নকলা (শেরপুর) প্রতিনিধি :
১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর আয়োজনে সেবা সপ্তাহ (১২ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’ এই শ্লোগানকে সামনে নিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সচেতনতা মূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘দক্ষতা নিজের সম্পদ, দক্ষ জনশক্তি দেশের সম্পদ’ এ বিশ্বাসকে ধারণ করে টিটিসির অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর নেতৃত্বে র‌্যালিটি টিটিসি চত্বর থেকে বের হয়ে আশেপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টিটিসি চত্বরে গিয়ে শেষ হয়।
পরে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসানের সভাপতিত্বে ও চিফ ইন্সট্রাক্টর এস.এম আজহার-এর সঞ্চালনায় টিটিসির অ্যাকাডেমিক ভবনের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, ইনস্ট্রাক্টর ইসমাইল হোসেন, তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নির্মল বাশার ও আরিফুর রহমান প্রমুখ।
বক্তারা ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস ও ৩০ ডিসেম্বর জাতীয় প্রবাসী দিবস-২০২৪ উদযাপনে অবহিত করণসহ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) হতে দেওয়া বিভিন্ন মেয়াদের প্রশিক্ষণ প্রদান বিশেষ করে, ৪ মাস মেয়াদি ASSET  প্রকল্প, ৩ মাস মেয়াদি বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণ কোর্স, ৩ মাস মেয়াদি ড্রাইভিং প্রকল্প, ৩ দিন মেয়াদি প্রাক-বহির্গমণ ওরিয়েন্টেশন ও RPL Assessment  গ্রহণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।
এসময় প্রশিক্ষক রোকসানা খাতুন, শফিকুল ইসলাম, বাবুল হোসেন, সোলায়মান হোসেন, লিটন মিয়া ও রুবেল মাহমুদসহ টিটিসির অন্যান্য ইন্সট্রাক্টর-প্রশিক্ষকগন, বিভিন্ন ট্রেডের প্রশিক্ণার্থী সহ নিয়মিত শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকগণ ও অন্যান্য কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত

শেরপুরে জুলাই বিপ্লব স্মরণে শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত নিজস্ব প্রতিনিধি : শেরপুরে জুলাই বিপ্লবের স্মরণে শিশুদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন