আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে শেরপুরে রূপালী ব্যাংকের ‘আর্থিক সাক্ষরতা কর্মসূচি’

নিজস্ব প্রতিনিধি:

জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্য সামনে রেখে শেরপুরে রূপালী ব্যাংক পিএলসি’র উদ্যোগে ‘আর্থিক সাক্ষরতা কর্মসূচি’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) বিকেলে শহরের রঘুনাথ বাজার এলাকায় রূপালী ব্যাংকের শেরপুর টাউন কর্পোরেট শাখার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপালী ব্যাংক পিএলসি, জামালপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মনির উদ্দিন ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ (পিআরএল) মো. আব্দুর রশীদ এবং আইডিয়াল ইসকুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আরিফুল ইসলাম।

সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শেরপুর টাউন কর্পোরেট শাখার ব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ শাহজাহান।

‘আর্থিক খাতে অংশগ্রহণ, নারীর অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ সভায় প্রধান অতিথি বলেন, “জনসাধারণকে আর্থিক বিষয়ে সচেতন করে গড়ে তোলা, প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করা এবং আর্থিক খাত সম্পর্কে ইতিবাচক ধারণা দেওয়ার উদ্দেশ্যে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। বাংলাদেশকে আর্থিকভাবে স্বচ্ছল ও ব্যাংকিং সেবায় অধিকতর অন্তর্ভুক্ত করার লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে।”

তিনি আরও বলেন, “জাতিসংঘ ঘোষিত এসডিজি বাস্তবায়নের অংশ হিসেবে সরকার প্রতিটি ব্যাংককে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে। সেই অনুযায়ী রূপালী ব্যাংক দেশের মানুষের আর্থিক সক্ষমতা ও জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে।”

ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান সভায় রূপালী ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় গ্রাহক প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন ধীরেন্দ্র কুমার ভৌমিক ও মো. খাইরুল হক।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে উপহারসামগ্রী বিতরণ করেন। এতে আইডিয়াল ইসকুলের ২০ জন শিক্ষার্থীসহ ব্যাংকের শতাধিক গ্রাহক ও অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

 

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন