ঝিনাইগাতীর মাসুদ রানা হত্যা মামলার আসামি হিমেল গ্রেপ্তার 

 

নিউজ ডেস্ক।।

 

গাজীপুরের কোনাবাড়ীতে দুর্বৃত্তদের নির্মম নির্যাতনে নিহত শেরপুর জেলার ঝিনাইগাতীর মাসুদ রানা (৩৫) হত্যা মামলার অন্যতম আসামী মোঃ হিমেল(২২)‘কে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪ জামালপুর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) শেরপুর জেলার সদর থানার হরিণধরা এলাকা হতে র‌্যাব-২, সিপিসি-৩ এর যৌথ অভিযানে তাকে (মোঃ হিমেল) গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর। হিমেল গাজীপুরের কোনাবাড়ীতে থানার আমবাগ গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

সূত্র জানায়, নিহত মাসুদ রানা শেরপুর জেলার ঝিনাইগাতী থানার মৃত আলাল উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে প্রায় ১৫ বছর যাবৎ স্বপরিবারে গাজীপুর মহানগরীর, কোনাবাড়ী থানা এলাকায় বসবাস করে অটোরিক্সা চালিয়ে জীবন-যাপন করে আসছিল মাসুদ রানা।

গত ১৩ এপ্রিল ২০২৪ বিকাল চারটার দিকে খোলাপাড়া নছের মার্কেটের সামনে ১নং আসামী মোঃ আশিক বাবুর (২৩) মোটরসাইকেলের সাথে তার (মাসুদ রানা) অটোরিক্সার ধাক্কা লাগে। এ নিয়ে মাসুদ রানার সাথে আসামীদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আসামী মোঃ হিমেলসহ আরো ৬/৭ জন মাসুদ রানাকে অটোরিক্সা হতে নামিয়ে মারপিট করে রক্তাক্ত অবস্থায় রেখে পালিয়ে যায়।

পরে মাসুদ রানার পরিবারের লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে কোনাবাড়ী ক্লিনিকে নিয়ে যায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে মাসুদ রানাকে উন্নত চিকিৎসার জন্য এ্যাম্বুলেন্সে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে পথিমধ্যেই মৃত্যু হয় তার (মাসুদ রানা)।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম (৩৭) বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় ১টি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকান্ডের পর থেকেই র‌্যাব আসামীদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী শুরু করে। ধৃত আসামীকে কোনাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা য়েছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা সহ কেয়ারটেকার গ্রেফতার

    অনলাইন ডেস্ক: রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় কেয়ারটেকার মো. উজ্জল (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। অভিযানে তার কাছ থেকে চুরি হওয়া ৭৪ লক্ষ…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন