অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত বাবুল চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীর জামিন  

 

ছবি সংগৃহীত: রাশেদুল হক চিশতী (ডানে)

 

নিউজ ডেস্ক :

 

 

মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় ১২ বছর করে কারাদণ্ড বাবুল চিশতী ছেলে রাশেদুল হক চিশতীকে জামিন দিয়েছে উচ্চ আদালত। উচ্চ আদালতে আপিলে বৃহস্পতিবার সাজার অর্ধেকের বেশি সময় তিনি জেল খেটেছেন উল্লেখ করে রাশেদ চিশতীর আইনজীবী হাইকোর্টে জামিনের আবেদন করেন।

 

 

শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন মঞ্জুর করেন।

রাশেদ চিশতী সাবেক ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) এর নিরীক্ষা কমিটির তৎকালীন চেয়ারম্যান ব্যাংকখেকো হিসেবে পরিচিত মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীর ছেলে।

ফারমার্স ব্যাংক থেকে ১৬০ কোটি টাকা আত্মসাৎ করায় ২০২৩ সালের ৩০ অক্টোবর মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় বাবুল চিশতী ও তার ছেলে রাশেদুল হক চিশতীকে ১২ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। আর বাবুল চিশতীর স্ত্রী রোজী চিশতীকে দেওয়া হয় ৫ বছরের কারাদণ্ড। পাশাপাশি তৎকালীন ফারমার্স ব্যাংকের ফার্স্ট প্রেসিডেন্ট মোহাম্মদ মাসুদুর রহমান খানকে পাঁচ বছর কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি তাদের ৩১৯ কোটি ৯০ লাখ ৯৯ হাজার ২৪০ টাকা জরিমানা করেন আদালত। এ ছাড়াও মাহবুবুল হক, তার স্ত্রী রোজী চিশতী ও ছেলে রাশেদুল হকের নামে থাকা সব স্থাবর-অস্থাবর সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছিলেন আদালত।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের মধ্যেই অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত রাশেদ চিশতী জামিন পেলেন। সাবেক আওয়ামী লীগ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর তথা ম. খা. আলমগীরের ঘনিষ্ঠ ছিল ব্যাংকখেকো চিশতী পরিবার।

ওই মামলার অভিযোগে বলা হয়, ফারমার্স ব্যাংক লিমিটেডের কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাংকের নিয়মনীতির তোয়াক্কা না করে মাহবুবুল হক চিশতী গুলশান শাখায় সঞ্চয়ী হিসাব খুলে বিপুল পরিমাণ অর্থ নগদে ও পে-অর্ডারের মাধ্যমে জমা ও উত্তোলন করেন। তিনি বিভিন্ন সময়ে তার স্ত্রী, ছেলে, মেয়ে ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে বিভিন্ন শাখার মোট ২৫টি হিসাবে নগদ ও পে-অর্ডারের মাধ্যমে মোট ১৫৯ কোটি ৯৫ লাখ ৪৯ হাজার ৬৪২ টাকা সন্দেহজনক লেনদেন করেন। হিসাবগুলোতে গ্রাহকদের হিসাব থেকে পাঠানো অর্থ স্থানান্তর, হস্তান্তর ও লেয়ারিংয়ের মাধ্যমে গ্রহণ করে এবং নিজেদের নামে কেনা ব্যাংকের শেয়ারের মূল্য পরিশোধের মাধ্যমে সন্দেহজনক লেনদেন করে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেন।

এ ছাড়া রাশেদ চিশতীর বিরুদ্ধে দুর্নীতি ও অর্থ কেলেঙ্কারির আরও আটটি মামলা বিচারাধীন। ঋণ কেলেঙ্কারির কারণে বাবুল চিশতী ও তার পরিবারের বিরুদ্ধে ১২টি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এর আগে ফারমার্স ব্যাংকের বিপুল টাকা আত্মসাতের মামলায় বাবুল চিশতী ও তার পুরো পরিবার ফৌজদারি অপরাধে জড়িত বলে মন্তব্য করেছিলেন আপিল বিভাগ। ২০২১ সালের ২৭ মে বাবুল চিশতীর ছেলে রাশেদ চিশতীর জামিন শুনানির সময় এমন মন্তব্য করেন আপিল বিভাগের বিচারক। তখন আদালত বলেন, মাহবুবুল হক চিশতী ওরফে বাবুল চিশতীই মূল অপরাধী।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

চাঞ্চল্যকর চুরির ঘটনায় ৭৪ লক্ষ টাকা সহ কেয়ারটেকার গ্রেফতার

অনলাইন ডেস্ক: রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি বাসায় সংঘটিত চাঞ্চল্যকর চুরির ঘটনায় কেয়ারটেকার মো. উজ্জল (৩১) কে গ্রেফতার করেছে ডিএমপির হাতিরঝিল থানা পুলিশ। অভিযানে তার কাছ থেকে চুরি হওয়া ৭৪ লক্ষ…

বিস্তারিত পড়ুন...

শাহবাগে টেস্ট ড্রাইভের নামে দামী গাড়ি ছিনতাই, অস্ত্রসহ গ্রেফতার ১

অনলাইন ডেস্ক।।   রাজধানীর শাহবাগ এলাকায় টেস্ট ড্রাইভের কথা বলে প্রতারণার মাধ্যমে একটি দামি টয়োটা হেরিয়ার জীপ ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন