শেরপুর প্রতিনিধি :
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে নালিতাবাড়ী উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর কবির প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এসময় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন।
আয়োজকেরা জানান, এই ধরণের উদ্যোগ শিক্ষার্থীদের মনোবল বাড়ায় এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের দিকে উৎসাহিত করে।








