শেরপুরে দুই কন্যাশিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি||

প্রকাশ: ১৮ জুন ২০২৫

শেরপুরের শ্রীবরদীতে নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর দুই কন্যাশিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ জুন) ভোরে উপজেলার ছনকান্দা গ্রামের শ্রীবরদী-বকশীগঞ্জ সড়কের পাশে একটি পুকুর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

 

নিহত শিশুরা হলো—তাতিহাটি ইউনিয়নের তিনানি ছনকান্দা (বেতালবাড়ি) গ্রামের সেলিম মিয়ার মেয়ে সকাল (৭) এবং স্বপন মিয়ার মেয়ে স্বপ্না (৬)। এই ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে।

 

পরিবার, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার পর নিজ বাড়ি থেকে বের হয় সকাল ও তার বান্ধবী স্বপ্না। সকালের মা বেলা বেগম গুচ্ছগ্রামে কাঁথা সেলাইয়ের কাজ করতেন। পরিবারের ধারণা ছিল, সকাল তার বান্ধবীকে নিয়ে মায়ের কাছে গেছে। তবে অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না পেয়ে রাতে এলাকায় মাইকিং করা হয়।

 

একপর্যায়ে স্থানীয় বটতলা বাজারের একটি দোকানের সিসিটিভি ফুটেজে তাদেরকে মঙ্গলবার দুপুর ১২টা ২৫ মিনিটে বাজার পার হতে দেখা যায়। সে সময় তাদের শরীরে জামা-পায়জামা ও হিজাব ছিল।

 

পরে বুধবার ভোরে তাদের লাশ পাওয়া গেল বিবস্ত্র অবস্থায়। খবর পেয়ে পুলিশ গিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করে। আশেপাশে কোথাও তাদের পড়নের জামাকাপড় পাওয়া যায়নি।

 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন,

“লাশ দুটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহে কোনো কাপড় ছিল না। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। তদন্ত চলছে, আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

 

ঘটনাস্থল পরিদর্শন করেছেন নালিতাবাড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার আফসান আল আলম।

 

[সংবাদটি চলমান, পরবর্তী তথ্য হালনাগাদ করা হবে]

চারপাশের খবর আমাদের জানাতে ইনবক্স করুন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন