নকলায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গেন্দু গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট :

 

শেরপুরের নকলা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একাধিক মামলায় চন্দ্রকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ওরফে গেন্দুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩১ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কামরুজ্জামান গেন্দু ওই আন্দোলন দমনে সহিংস ভূমিকা রাখার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।

স্থানীয় সূত্রে জানা যায়, গেন্দু নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের নকলা উপজেলা শাখার সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সাবেক সভাপতি ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ আওয়ামী লীগের চন্দ্রকোনা ইউনিয়ন শাখার সক্রিয় সদস্য হিসেবেও পরিচিত।

ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, চেয়ারম্যান গেন্দু মিছিলে হামলার সময় শর্টগান ও দেশীয় অস্ত্রসহ উপস্থিত ছিলেন এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সরাসরি নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন