শেরপুরে হাতীর আক্রমণে নিহত দুই পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

 

নিজস্ব প্রতিনিধি:

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নে বন্য হাতির আক্রমণে নিহত দুই ব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী প্রদান করেছে উপজেলা প্রশাসন। নিহতরা হলেন—গান্ধিগাঁও গ্রামের আজিজুর রহমান আকাশ এবং বড় গজনী এলাকার এপিলিস সাংমা।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল স্ব-স্ব পরিবারের বাড়িতে উপস্থিত হয়ে নিহতদের স্ত্রীদের হাতে ২৫ হাজার টাকার চেক ও শুকনো খাদ্যসামগ্রী হস্তান্তর করেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাজিবুল ইসলাম, কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ইউপি সদস্য জাহিদুল হক মনির, গোলাপ হোসেন, এনামুল কবির মানিক মিয়াসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার দিবাগত রাতে বন্য হাতির আক্রমণে এ দুই ব্যক্তি প্রাণ হারান। জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের নির্দেশনায় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে এই সহায়তা দেওয়া হয়।

ইউএনও জানান, নিহতদের পরিবারকে আরও সহায়তা হিসেবে দুই বান্ডিল ঢেউটিন ও নগদ ৬ হাজার টাকা করে প্রদান করা হবে।

পরে ইউএনওসহ অন্যান্য কর্মকর্তারা গজনী বিটের ক্ষতিগ্রস্ত এলাকা, কৃষকের ধানক্ষেত ও ফলের বাগান সরেজমিনে পরিদর্শন করেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন