দৈনিক শেরপুর রিপোর্ট :
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে শেরপুরে শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ এপ্রিল) সকালে শেরপুর সরকারি গণগ্রন্থাগারের মিলনায়তনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের তিনটি গ্রুপে ভাগ করে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা পরিচালিত হয়। শিশুদের সৃজনশীলতা ও বাংলা সংস্কৃতিচর্চাকে উৎসাহ দিতেই এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি গণগ্রন্থাগারের জুনিয়র লাইব্রেরিয়ান আকলিমা খাতুন, শেরপুর প্রস্তাবের কার্যকরী সভাপতি কবি ও সাংবাদিক রফিক মজিদ, সাংবাদিক কাজী মাসুম, গণগ্রন্থাগারের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং অভিভাবকবৃন্দ।
আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পহেলা বৈশাখে জেলা প্রশাসনের উদ্যোগে পুরস্কার প্রদান করা হবে।








