অনলাইন ডেস্ক।।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে নেত্রকোণা পুলিশ লাইন্স মাঠে শুরু হয় টিআরসি নিয়োগের প্রথম দিনের কার্যক্রম। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রাথমিক কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়।
নিয়োগ কার্যক্রমের তদারকিতে দায়িত্ব পালন করেন নেত্রকোণা জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ, পিপিএম। এছাড়াও নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক), ময়মনসিংহ এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, শেরপুর মোঃ আব্দুল করিম।
এ সময় মাঠে উপস্থিত ছিলেন অতিরিক্ত ডিআইজি পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত ময়মনসিংহ রেঞ্জের পুলিশ সুপার (অপারেশনস্) মোহাম্মদ জহিরুল ইসলাম, বিপিএম। তাঁদের উপস্থিতিতে সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে প্রার্থীদের যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়।
পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ প্রার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে প্রথম দিনের কার্যক্রমে অংশগ্রহণ করেছো, এজন্য তোমাদের ধন্যবাদ। তবে সামনে আরও গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছভাবে পরিচালিত হবে, তাই কোনো দালাল বা প্রতারকের খপ্পরে পড়ো না।”
প্রথম ধাপ শেষে নির্বাচিত প্রার্থীদের আগামীকাল শুক্রবার একই স্থানে যথাসময়ে উপস্থিত হয়ে Physical Endurance Test (PET)-এ অংশগ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও নিয়োগ কার্যক্রমে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সাহেব আলী পাঠান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত); স্বজল কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), নেত্রকোণা; আল ইমরানুল আলম, সহকারী পুলিশ সুপার, দুর্গাপুর সার্কেল; মোঃ গোলাম মোস্তফা, সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেলসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।








