দৈনিক শেরপুর রিপোর্ট।।
দেশের সীমান্তবর্তী জেলা শেরপুরের একমাত্র উচ্চশিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজে অবশেষে শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু হচ্ছে। এতে দীর্ঘদিনের স্বপ্ন পূরণে খুশি শিক্ষার্থীরা।
কলেজ সূত্র জানায়, প্রাথমিকভাবে চারটি বাস চালু হচ্ছে, যা জেলার বিভিন্ন উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে নির্দিষ্ট রুট অনুযায়ী চলবে। বাসে উঠতে হলে অবশ্যই শিক্ষার্থীদের কলেজ আইডি কার্ড প্রদর্শন করতে হবে।
বাস চলাচলের রুটসমূহঃ
রুট-০১: ঝিনাইগাতী বাজার – আহম্মদনগর – পাগলার মোড় – তিনানী বাজার – কাঠালতলী – কোয়ারী রোড – জুলগাঁও – কালীবাড়ী – বাজিতখিলা – তাতালপুর – শেরপুর সরকারি কলেজ।
রুট-০২: শেরপুর ব্রিজ – ব্যাঙের মোড় – আমতলী – শিমুলতলী – পোড়াদহ – নন্দীর বাজার – বটতলা – কুসুমহাটি – শেরী ব্রিজ – কলেজ।
রুট-০৩: মাঝপাড়া – বটতলা – শ্রীবরদী বাজার – মাটিয়াকুড়া – গাবতলী – তেনাচিড়া – ভারেরা – কুরুয়া – কুড়িকাহনিয়া – ইন্দিলপুর – চিথলিয়া – আখের মাহমুদ – খোয়ারপাড় – কলেজ।
রুট-০৪: গৌড়দ্বার – পাইস্কা মোড় – নকলা হলপট্টি – গণপদ্দী – তারাকান্দি – কানাশাখোলা – অষ্টমীতলা – কলেজ।
উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীন জানান, ‘‘দূর-দূরান্ত থেকে কলেজে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য বাস চালু করা খুবই প্রয়োজন ছিল। এতে যাতায়াত সহজ ও নিরাপদ হবে।’’
অধ্যক্ষ অধ্যাপক মো. আবদুর রউফ বলেন, ‘‘শিক্ষার্থীদের জন্য আমরা আরও বিভিন্ন সুবিধা চালুর পরিকল্পনা করছি। এই বাস সার্ভিসটি বাংলা নববর্ষ (১৪ এপ্রিল) উপলক্ষে উদ্বোধন করা হবে।’’
এই উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। তারা বলছে, এটি তাদের আর্থিক ও মানসিক চাপ কমাবে। ভবিষ্যতে রুট ও বাসসংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানান কলেজ কর্তৃপক্ষ।
—








