নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান, কারাদণ্ডসহ ভেকু-ড্রেজার জব্দ

 

ডেস্ক রিপোর্ট :

 

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতীপাগাড়-ভাংগা এলাকায় ভোগাই নদীর দুইপাড়ে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) দিনব্যাপী চলা এই অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি। যৌথভাবে সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান এ অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালীন বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুসারে—

১ জনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়াও জব্দ করা হয় ১টি ভেকু ও ১টি ট্রাক। অপসারণ করা হয় ৪৮টি ড্রেজার মেশিন। ভেঙে ফেলা হয় বালু উত্তোলনের সরঞ্জাম সংরক্ষণের ২টি অস্থায়ী ঘর। ধ্বংস করা হয় বালুর ১১টি মাচা এবং অপসারণ করা হয় অসংখ্য পাইপসহ অন্যান্য সরঞ্জাম।

অভিযানে পুলিশ বাহিনী, ব্যাটালিয়ন আনসার, ইউএনও ও এসিল্যান্ড অফিসের স্টাফ এবং স্থানীয় এলাকাবাসী সহায়তা করেন। এলাকাবাসী এ ধরনের কার্যকর অভিযানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানান।

ইউএনও ফারজানা আক্তার ববি জানান, “নদী ও পরিবেশ রক্ষায় এই অভিযান চলমান থাকবে। জনস্বার্থে প্রশাসন সবসময় সক্রিয় রয়েছে।”

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন