শেরপুরে সাজ্জাদ হত্যা মামলার আসামী গ্রেফতার: র‍্যাব-১৪ এর সফল অভিযান

শেরপুরে সাজ্জাদ হত্যা মামলার আসামী গ্রেফতার: র‍্যাব-১৪ এর সফল অভিযান

নিজস্ব প্রতিনিধি:

শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামে ২০২৪ সালের ২১ আগস্ট সংঘটিত আলোচিত সাজ্জাদ হোসেন (৩২) হত্যা মামলারএক আসামীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর।

র‌্যাব-১৪ জামালপুর এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া নামাপাড়া এলাকার হাবেজ আলীর ছেলে।

মামলার বাদী নিহতের স্ত্রী মোছাঃ নাছিমা আক্তার (২৮) জানান, পূর্ব বিরোধের জেরে ২১ আগস্ট সকাল ৬টা ৩০ মিনিটে আসামীরা দেশীয় অস্ত্রসহ তার বাড়িতে হামলা চালায়। এ সময় তার স্বামী সাজ্জাদ হোসেনকে এলোপাতাড়ি কোপানো হলে তিনি গুরুতর জখম হন। শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ২২ আগস্ট শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা (মামলা নং-১৯) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে, ৪ এপ্রিল ২০২৫ রাত ১১টা ৫ মিনিটে র‍্যাব-১৪ এর একটি আভিযানিক দল শেরপুর সদর থানার আতিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে আসামী মোঃ রাহাদ হোসেন (২৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন