বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও হত্যা :  শেরপুরে ৪ আসামি গ্রেফতার 

 

নিজস্ব প্রতিনিধি :

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দায়েরকৃত পৃথক মামলার ৪ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব‌। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে পাঁচটায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-১৪। 

বিজ্ঞাপন

 

গ্রেফতারকৃতরা হলেন ১। মোশারফ হোসেন (৩০), পিতা-জামশেদ আলী, সাং- চিকাপাড়া মালিঝিকান্দা, ২। মো. জাহিদুল ইসলাম (৩৮), পিতা- মো. আঃ মালেক, সাং-বাতিয়াগাঁও, ৩। মো. নিজাম উদ্দিন(৩৯), পিতা- আইজ উদ্দিন, সাং- হাসলিগাঁও, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর এবং ৪। মো: হুমায়ূন কবির (৬০), পিতা- মৃত ছবেদ আলী মণ্ডল, সাং-ধানুয়া পাড়া, থানা ও জেলা শেরপুর।

 

 

 

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

 

 

 

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে ঢাকা সহ সারা দেশে আন্দোলনরতদের উপর হামলা হয়। উক্ত হামলায় ঢাকার মিরপুরে নিহত ছাত্র আশরাফুল ইসলাম হত্যার ঘটনায় মিরপুর মডেল থানার মামলা নং-৩২ এর এফ‌আইআর ভুক্ত আসামি মোশারফ হোসেন (৩০)। মো. জাহিদুল ইসলাম(৩৮), মো. নিজাম উদ্দিন(৩৯) এবং মো. হুমায়ূন কবির (৬০) আন্দোলনে শেরপুর সদরে হামলার ঘটনায় শেরপুর সদর থানার হত্যা চেষ্টা মামলা নং-১৬ এর আসামি।

 

 

 

আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক আসামিদের শেরপুর জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন