দেশের বাজারে এলো রয়্যাল এনফিল্ড মোটরবাইক : শুরুতেই হৈচৈ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :

রয়্যাল এনফিল্ড মোটরবাইক। ঐতিহ্যবাহী এবং রাজকীয় সেই মোটরবাইক এখন বাংলাদেশের বাজারে। বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইক সংযোজন ও বাজারজাত করছে ইফাদ মোটরস লিমিটেড।

গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে থেকে দেশব্যাপী অনলাইন এবং প্রদর্শনী কেন্দ্রে থেকে রয়্যাল এনফিল্ডের প্রি-অর্ডার কার্যক্রম শুরু হয়েছে। ২৫ হাজার টাকা দিয়ে বুকিং করা যাবে।

 

প্রথম দিনেই এই বাইক কিনতে রাজধানীর তেজগাঁওয়ে লাইনে দাঁড়ান বহু সংখ্যক ক্রেতা। ১০০ মিটার লম্বা লাইন গিয়ে ঠেকে দূরে টিভিএস মোটরবাইক এর শোরুম পর্যন্ত। তাদের কেউ কেউ রাত ৩টা থেকে লাইনে এসে দাঁড়িয়েছিলেন।
বিজ্ঞাপন

 

সবার আগ্রহ কাঙ্ক্ষিত মোটরবাইক দেখা ও প্রি-বুকিং দেওয়া। এক ক্রেতা বলেন, তিনি সকাল ৯টা ৪০ মিনিটে এসে দুপুর দেড়টায় শো-রুমে ঢুকে প্রি-বুকিং দিয়েছেন। তবুও তিনি পছন্দের বাইক প্রি-বুকিং দিতে পেরে খুশি।

 

 

সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে রয়্যাল এনফিল্ডের প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে চারটি মডেলের মোটরবাইকের অগ্রিম ফরমাশ (প্রি-অর্ডার) কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ উপস্থিত ছিলেন। একই সঙ্গে রয়্যাল এনফিল্ডের শোরুমও চালু করা হয়।

বিজ্ঞাপন

 

 

যে কারণে এতো জনপ্রিয়

রয়্যাল এনফিল্ড মোটর বাইকারদের কাছে তার ক্ল্যাসিক ডিজাইন ও নস্টালজিক চেহারা এবং অতীত ইতিহাসের জন্য জনপ্রিয়। বুলেট মডেলের ইতিহাস প্রায় ৯০ বছরের। আধুনিক প্রকৌশলের সঙ্গে ঐতিহ্য ও ইতিহাসের অনুভূতি জাগিয়ে তোলে এই বাইক। এই বাইক জনপ্রিয় হওয়ার আরেকটি কারণ হচ্ছে স্থায়িত্ব ও দৃঢ়তা। ভারী ধাতুর এবং শক্তিশালী কাঠামোর এই বাইক যে কোনো পরিস্থিতিতে বাইকারকে টিকিয়ে রাখে। দুর্গম ও দীর্ঘ পথ ভ্রমণের জন্য দারুণ সঙ্গী এই বাইক। পথের অবস্থা যা–ই হোক না কেন, বাইকারদের কাছে পরম ভরসার নাম রয়্যাল এনফিল্ড।

 

রয়্যাল এনফিল্ড মোটরবাইক বিভিন্ন অ্যাডভেঞ্চার ট্যুরে বেশ ব্যবহৃত হয়। পাহাড়-পর্বতে অভিযানের জন্য অভিযাত্রীদের কাছে এটি খুব জনপ্রিয়।এনফিল্ড চালকেরা বিশ্বব্যাপী নিজেদের শক্তিশালী কমিউনিটির সদস্য হিসেবে মনে করে। ‘রাইডিং ব্রাদারহুড’ ধারণার জন্য চালকেরা এই বাইক কেনার দিকে ঝোঁকে বেশি। এটা অনেকের কাছে যতটা না বাইক, তার চেয়ে বেশি আবেগ বলা হয়। এ ছাড়া রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল রক্ষণাবেক্ষণ করা তুলনামূলকভাবে সহজ। তাই সবাই কিনতে চান এই মোটরবাইক।

 

 

বাংলাদেশের বাজারে রয়্যাল এনফিল্ডের হান্টার, ক্ল্যাসিক, বুলেট ও মিটিওর নামের চারটি মডেল পাওয়া যাবে। হান্টার মডেল ৩ লাখ ৪০ হাজার টাকা, ক্ল্যাসিক ৪ লাখ ৫ হাজার টাকা, বুলেট ৪ লাখ ১০ হাজার টাকা ও মিটিওর ৪ লাখ ৩৫ হাজার টাকা দাম নির্ধারণ করা হয়েছে। তবে রং, বিভিন্ন সুবিধা যুক্ত করার জন্য বাড়তি অর্থ গুনতে হবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন