শেরপুরের আ.লীগের নেতা চন্দন পাল এক দিনের রিমান্ডে

 

নিউজ ডেস্ক :

মাহাবুব হত্যা মামলায় শেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পালের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সেইসাথে আরও দুইটি হত্যা মামলায় তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেয়া হয়েছে। 

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর কোর্ট পরিদর্শক মো. জিয়াউর রহমান। তিনি জানান, মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় শেরপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভুঁইয়া মাহাবুব হত্যা মামলায় তার (চন্দন কুমার পাল) একদিনের রিমান্ড এবং অপর দুই হত্যা মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে পুলিশ তাকে আদালতে সোপর্দ করে।

উল্লেখ্য, শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বিকেলে শেরপুর শহরে নিহত সবুজ মিয়া, সৌরভ ও মাহবুব নামে তিন ছাত্রের পৃথক হত্যা মামলায় অ্যাডভোকেট চন্দন কুমার পালকে আসামি করা হয়েছে। গত বুধবার (১৬ অক্টোবর) বিকেলে যশোরের বেনাপোল ইমিগ্রেশন হয়ে ভারতে প্রবেশকালে গ্রেপ্তার হন চন্দন কুমার পাল।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন