নালিতাবাড়ীতে যুবদল নেতার বিরুদ্ধে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ

ছবি : যুবদলকর্মী মারফত আলী।

নিউজ ডেস্ক।।

শেরপুরের নালিতাবাড়ীতে ত্রাণের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে উপজেলা যুবদলকর্মী মারফত আলী শেখের বিরুদ্ধে। এ বিষয়ে উপজেলার পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীর কাছে বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা।

 

 

মারফত আলী পোড়াগাঁও ইউনিয়নের নামা বাতকুচি গ্রামের বাসিন্দা। এ বিষয়ে জানতে চাইলে তিনি (মারফত আলী শেখ) জানান, ‘ত্রাণের অর্থ আত্মসাতের অভিযোগ সঠিক নয়। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে।’

 

 

জানা গেছে, সাম্প্রতিক পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত নালিতাবাড়ী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের চেল্লাখালী নদী তীরবর্তী নামা বাতকুচি গ্রামে বুধবার (১৬ অক্টোবর) দুপুরে ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করেন টাঙ্গাইলের মধুপুরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এসময় ওই গ্রামের আবদুল জলিল, আজিজুল হক, আলম মিয়া ও খলিল মিয়াকে ৩ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন ওই সংগঠনের নেতৃবৃন্দ। যুবদলকর্মী মারফত আলী শেখ এসময় তাদের সাথে ছিলেন।

 

 

এদিকে অর্থ বিতরণ শেষে দাতারা চলে যাওয়ার পর অর্ধেক টাকা নিজের জন্য দাবি করেন মারফত আলী। ৪ জনের মধ্যে দুইজন মারফত আলীকে দের হাজার করে মোট ৩ হাজার টাকা দিলেও বাকি দুজন টাকা দিতে অস্বীকার করেন। এ নিয়ে তাদের সাথে মারফত আলীর কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরীকে বিষয়টি অবগত করে মারফত আলীর বিচার দাবি করেন।

 

 

ভুক্তভোগী আজিজুল হক বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত দরিদ্র অসহায় মানুষ। আমাদের ত্রাণের টাকা মারফত নিবে কেন।আমাদেরকে তারা অনুদান হিসেবে দিয়েছে। আমরা তার বিচার দাবি করছি।’

 

 

পোড়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মজিবুর রহমান চৌধুরী বলেন, ‘ভুক্তভোগীরা বিষয়টি আমাকে জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

 

এ ব্যাপারে নালিতাবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম কিবরিয়া মাকসিম বলেন, ‘মারফত আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে এর সত্যতা যাচাই করা হবে। অভিযোগের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর দলীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শুধু মারফত আলী নয় যার বিরুদ্ধেই এমন অভিযোগ পাওয়া যাবে তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন