কুয়াকাটা বেড়াতে গিয়ে দুর্ঘটনায় এক‌ই পরিবারের ৪ জনের মৃত্যু।

ছবি : নিহত মোতালেব এর বাড়ীর দৃশ্য।

নিজস্ব প্রতিবেদক।।

 

 

মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শেরপুরের এক‌ই পরিবারের ৪ জন সদস্য। তারা হলেন আব্দুল মোতালেব (৩৬), তার স্ত্রী সাবিনা আক্তার (৩০), ছেলে সোয়াইব (৪) ও মেয়ে মুক্তা (৯)। নিহতরা শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা।

 

 

আব্দুল মোতালেব (৩৬) ঢাকা সেনানিবাসে বেসরকারি কর্মচারী হিসেবে চাকরি করতেন। আর পরিবার নিয়ে সেখানেই থাকতেন।

 

 

জানা যায়, কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণ শেষে বুধবার দিবাগত রাতে ঢাকায় ফিরছিলেন তাঁরা। রাত পৌনে দুইটার দিকে পিরোজপুর সদর উপজেলার নুরানি গেট এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটি খালে পড়ে যায়। এতে দুই পরিবারের শিশু সদস্যসহ আটজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে মোতালেবসহ তাঁর পরিবারের চারজন ছিল।

মোতালেব এর সংগীত ছবি।

আজ বৃহস্পতিবার (১০ অক্টোবর) ভোরে এই মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুল মোতালেব ও তার স্ত্রী এবং ছেলে ও মেয়ের মৃত্যুর খবর পৌঁছালে মোতালেবের গ্রামের বাড়ি রঘুনাথপুরে শোকের ছায়া নেমে আসে।

 

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে, নিহতের পরিবারে চলছিল শোকের মাতম। পুত্র, পুত্রবধূ আর নাতি নাতনিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন মোতালেবের বাবা নাজিম উদ্দিন। এসময় উচ্চস্বরে আহাজারি করছিলেন মোতালেবের মা ময়না বেগম, বড় বোন লাভলী সহ অন্য আত্মীয়স্বজন। দুর্ঘটনার খবর শুনে মোতালেবের বাড়িতে ভিড় করেন প্রতিবেশী ও স্বজনেরা।

ছবি : দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার।

বুক চাপড়িয়ে মা ময়না বেগম বলছিলেন, ‘অহন আমগরে দেখবো কে? কেমনে আমগরে সংসার চলব? অসুস্থ মাইয়ার চিকিৎসার জন্য ওষুধ কিইনা দিব কেরা?’

 

 

মোতালেবের বাবা নাজিম উদ্দিন বলেন, ‘জানি না আল্লাহ আমারে কেন এমন শাস্তি দিল। আমার পুরা সংসারটা ভাইঙ্গা গেল।’

 

 

জানা যায়, নাজিম উদ্দিন-ময়না বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে মোতালেব ছিল ছোট। তাঁদের মেয় লাভলী শারীরিক অসুস্থতায় ভুগছেন বলে বাবার বাড়িতেই থাকেন। মোতালেবের একক উপার্জনেই চলত এই পুরো পরিবারটি।

 

 

কামারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. ইন্তাজ আলী বলেন, মোতালেব খুবই ভালো মানুষ ছিলেন। তাঁর আয়েই পরিবারটি চলত। তাঁর অকালমৃত্যুতে পরিবারটি অসহায় হয়ে পড়ল।’

 

 

পারিবারিক সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ আনার জন্য স্বজনেরা পিরোজপুরের উদ্দেশে রওনা হয়েছেন। আগামীকাল শুক্রবার গ্রামের বাড়িতেই সবাইকে দাফন করার কথা রয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন