শেরপুরে ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন।

 

দৈনিক শেরপুর ডেস্ক।।

 

“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি”এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শেরপুর ও ময়মনসিংহ বন বিভাগের আয়োজনে রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ডিসি উদ্যানে এর শুভ উদ্বোধন করেন নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান।

 

এসময় জেলা প্রশাসক বলেন, “গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে আমাদের এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হলো।

 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বন কর্মকর্তা আ.ন.ম.আব্দুল ওয়াদুদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেবুননাহার শাম্মী, শেরপুর পৌরসভার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, নালিতাবাড়ী পৌরসভার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিন, নকলা পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান ও শ্রীবরদী পৌরসভা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান। এছাড়াও জেলা সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা মো. সাদেকুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) মো. সাইদুর রহমান, বালিঝুড়ি রেঞ্জ কর্মকর্তা মো. সুমন মিয়া, রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম, মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা- উপজেলা থেকে অংশগ্রহণকারী নার্সারি মালিক এবং সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

উদ্বোধন শেষে নবাগত জেলা প্রশাসক ও অন্যান্যরা বৃক্ষমেলার স্টলগুলো পরিদর্শন করেন। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন