শেরপুরে আরো এক জেল পলাতক আসামি আটক।

 

দৈনিক শেরপুর ডেস্ক।।

 

শেরপুর জেলা কারাগার থেকে পালানো আরো এক আসামিকে আটক করেছে র‌্যাব-১৪। হাফিজুর রহমান (৪৩) নামের ওই মাদক মামলার আসামিকে গতরাত পৌনে বারোটায় সদর উপজেলার কানাসাখোলা বাজার এলাকা থেকে আটক করা হয়।

 

হাফিজুর রহমান শেরপুর সদর উপজেলার মধ্য বয়রা গ্রামের মৃত কাপতুল মিয়ার ছেলে। তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

র‍্যাব ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট বিকাল চারটায় দিকে শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে কয়েক হাজার দুষ্কৃতকারী। তারা বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে। তাছাড়াও সাজা প্রাপ্ত ও বিচারাধীন মামলায় কারাগারে আটক প্রায় ৫ শতাধিক কয়েদিকে পালাতে সহায়তা করে।

 

এ ঘটনায় শেরপুর জেল কর্তৃপক্ষ ও জেলা প্রশাসকের সরবরাহ করা তালিকা অনুযায়ী পালিয়ে যাওয়া আসামিদের আটক করতে অভিযানে নামে র‌্যাব। এর‌ই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক হাজতি নং ১৭৭৭/২৪, মো. হাফিজুর রহমানকে আটক করা হয়।

 

উল্লেখ্য কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত একাধিক আসামি সহ কয়েকজনে ইতোমধ্যেই আটক করতে সক্ষম হয়েছে র‌্যাব। জেল পলাতক এসব কয়েদিদের বিরুদ্ধে র‌্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন