শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু 

সংগৃহীত ছবি: নিহত শিক্ষক শরিফুল ইসলাম

 

শেরপুরের শ্রীবরদীতে মসজিদের চাঁদা নিয়ে সংঘর্ষের ঘটনায় আরো একজনের মৃত্যু হয়েছে। ঘটনার পর ১৫দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছেন নিহত শ্রমিকদল নেতা লিটন মিয়ার বড় ভাই শিক্ষক শরিফুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেন শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুল লতিফ মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, শ্রীবরদী উপজেলার গারো পাহাড়ের মালাকোচা এলাকায় একটি মসজিদের চাঁদা নিয়ে বিরোধের জের ধরে গত ২৪ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে প্রতিপক্ষ মালাকোচা গ্রামের আলতাফ হোসেন শিরা ও তার লোকজনের হামলায় রানীশিমুল ইউনিয়ন শ্রমিক দলের সহসভাপতি লিটন মিয়া নিহত হন। হামলায় গুরুতর আহত হন তার দুই ভাই শরিফুল ইসলাম ও মনিরুল ইসলাম। আহতদের প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শরিফুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে মারা যায় শরিফুল ইসলাম। এদিকে ঘটনার পর থেকেই গা ঢাকা দেয় হামলাকারীরা। এ ঘটনায় নিহত লিটনের বড় ভাই তোতা মিয়া বাদী হয়ে শ্রীবরদী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার এজাহারে ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনকে আসামি করা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন