শেরপুরে বাড়ির পাশের ডোবা থেকে কিশোরের মরদেহ উদ্ধার।

 

নিজস্ব প্রতিবেদক।।

শেরপুরে নিখোঁজ কিশোর শরিফ মিয়ার (১৬) মরদেহ বাড়ির পাশের ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। শরিফ মিয়া শেরপুর পৌর শহরের চাপাতলী মহল্লার ওয়েল্ডিং মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে। নিখোঁজ হওয়ার ২৪ ঘণ্টা পর বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় নিহত কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়। 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বাবার ওয়ার্কশপেই কাজ করতো শরিফ। বুধবার সন্ধায় প্রতিবেশী জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে সে (শরিফ) আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন খোঁজাখুজি করেও তার সন্ধান পায়নি।

গতকাল বৃহস্পতিবার সন্ধায় বাড়ির কাছেই একটি ডোবায় শরিফের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় তদন্ত কর্মকর্তা সদর থানা পুলিশের উপপরিদর্শক কামরুল ইসলাম জানান, “ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ জানা যাবে।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে একটি ডোবা হতে কিশোর শরিফ মিয়ার মরদেহ উদ্ধার করেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন