বৃহস্পতিবার থেকে চলাচল শুরু করবে রেল

 

নিজস্ব প্রতিবেদক।।

 

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত-সহিংসতায় জীবন ও সম্পদ হানির জেরে কারফিউ জারির পর পরিস্থিতি ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে। আগামী বৃহস্পতিবার (১ আগস্ট) থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে।

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার জেরে গণ ১৮ জুলাই থেকে বন্ধ রয়েছে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচল।

গত বুধবার সীমিত পরিসরে মালবাহী ট্রেন চলেছিল তবে বৃহস্পতিবার থেকে এসব ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু বিজিবি প্রহরায় কয়েকটি তেলবাহী ট্রেন চলাচল করছে।

মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ২টায় রেল ভবনের সভাকক্ষে আয়োজিত বৈঠকে বাংলাদেশ রেলওয়ের ট্রেন চলাচল শুরু সংক্রান্ত এই সিদ্ধান্ত নেয়া হয়।

গণমাধ্যমকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেকার আলম রাজন বলেন, “বৃহস্পতিবার থেকে কারফিউ শিথিল থাকা অবস্থায় স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হবে। তবে আন্তঃনগর ট্রেন চলাচলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি৷”

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সভাপতিত্বে বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ও রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন