শেরপুরে ভুয়া ডিবি পরিচয়ে অটোরিক্সা ছিনতাইকারী গ্রেফতার।

 

স্টাফ রিপোর্টার।।

শেরপুরের নালিতাবাড়ী থেকে ভুয়া ডিবি পরিচয়ে অটো ছিনতাই মামলার মূল আসামি মোঃ আজাদ মিয়া (২৯) কে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি ১, জামালপুর। রবিবার (১৪ জুলাই) রাত সারে দশটায় ঢাকার উত্তরখান থানার বালুর মাঠ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। 

আজাদ মিয়া শেরপুরের শ্রীবরদী উপজেলার কারার পাড়া গ্রামের মোঃ আফরোজ আলীর ছেলে। সোমবার র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এই তথ্য জানান।

এতে জানা যায়, মামলার বাদী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাঁশকান্দা গ্রামের বাসিন্দা মোঃ নুর ইসলাম (৫২) পেশায় অটো চালক। গত ৫ ই জুন তার অসুস্থতার জন্য ছেলে মোঃ শাহীন মিয়া (১৬) অটোরিক্সাটি চালাচ্ছিলো। দুপুর দেড়টার দিকে নালিতাবাড়ীর চিতাখোলা মোড় থেকে এক যাত্রী নকলার ধনাকুশা বাজারের যাওয়ার জন্য অটোরিক্সাটি ভাড়া করে। যাওয়ার পথে নালিতাবাড়ীর যোগানিয়া পূর্বপাড়া মোড়ে দুইজন লোক অটোরিক্সাটি থামায়। তাদের সাথে ছিল সাদা রংয়ের একটি প্রাইভেট কার।

তারা নিজেদেরকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে অটোরিক্সার যাত্রীর দেহ তল্লাশি করে। পরে তার কাছে মাদক পাওয়ার কথা বলে সেই যাত্রীসহ অটোচালক শাহীন মিয়াকে সেই প্রাইভেট কারে উঠিয়ে নেয় এবং বলে যে, ডিবির লোক এসে অটোরিক্সা থানায় নিয়ে যাবে। পরে ঝিনাইগাতী উপজেলার তিনানী বাজার পার হয়ে একটি ফাঁকা জায়গায় এসে শাহীনের মোবাইল ফোনটি নিয়ে তাকে নামিয়ে দিয়ে চলে যায়।

এদিকে ডিবি পুলিশ পরিচয়ে অটোরিক্সাটি চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। তারা অটোরিক্সা সহ মোঃ সেলিম মিয়া (৪২), পিতা- আব্দুল গফ্ফার, সাং-বাউসা, থানা- ঝিকরগাছা, জেলা-যশোরকে আটক করে নালিতাবাড়ী থানায় খবর দেয়। পরে পুলিশ এসে অটোরিক্সাসহ উক্ত চোরকে গ্রেফতার করে। আসামী সেলিম পুলিশের কাছে ১৬১ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং ডিবি পুলিশ পরিচয়ে অপহরণকারী সহযোগী মোঃ আজাদ মিয়ার পরিচয় প্রকাশ করে। পরবর্তীতে নুর ইসলাম নালিতাবাড়ী থানায় মামলা করেন।

ঘটনার পর থেকেই আসামি আজাদ মিয়া আত্মগোপনে ছিলো। বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে র‍্যাব-১, সিপিসি-৩, পূর্বাচল, নারায়নগঞ্জ এবং র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানীর যৌথ অভিযানে গতরাতে ১৪ জুলাই রাতে ঢাকা জেলার উত্তরখান থেকে তাকে গ্রেফতার করে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন