কলা গাছের ভেলায় ভেসে গেলো হাফেজ হওয়ার স্বপ্ন।

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

কলা গাছের ভেলায় খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে হাফেজি পড়–য়া রিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলা উপজেলায়। শনিবার (৬ জুলাই) দুপুরের দিকে এ ঘটনাটি ঘটে।

রিফাত উপজেলার উরফা ইউনিয়নের হাসখিলা উত্তরপাড়া এলাকার আবুল কালামের ছেলে এবং তারাকান্দা হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলো। তার মৃত্যুতে যেন কলা গাছের ভেলায় ভেসে গেলো এক হাফেজ হওয়ার স্বপ্ন।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার দুপুরের দিকে রিফাত বন্যার পানিতে কলাগাছের ভেলা দিয়ে খেলতে যায়। কয়েক ঘন্টা অতিবাহিত হলেও সে আর ফিরে না আসায় পরিবারের লোকজন সম্ভাব্য জায়গায় তাকে খোঁজাখুঁজির পাশাপাশি এলাকাবসীকে জানান দেন। এক পর্যায়ে গভীর গর্তের (কুড়ের) পাশে রিফাতের জুতা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে সবাই কুড়ের পানিতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত ৯টার দিকে স্থানীয়রা পানির নিচ থেকে রিফাতের মরদেহ উদ্ধার করেন। উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভ‚ট্টো পানিতে ডুবে শিশু মৃতের বিষয়টি নিশ্চিত করেন। খবর পেয়ে স্থানীয় ইউপির চেয়ারম্যান ও নকলা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভ‚ট্টো বলেন, ‘বর্তমানে প্রতিটি নদী-নালা, খাল-বিল, পুকুর-ডোবা পানিতে ভরে গেছে। এমনকি নিচু এলাকার প্রতিটি বাড়ির আশেপাশের জমিতেও পানি জমা হয়েছে। জমানো পানিতে ডুবে যেকোন সময় অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে। তাই বর্ষাকালে পানিতে পড়ে অনাকাঙ্খিত ঘটনা প্রতিরোধে প্রতিটি শিশুর পরিবারের লোকজনকে অধিক সচেতন থাকতে হবে।’

বিশেষকরে শিশু ও বৃদ্ধের প্রতি বাড়তি খেয়াল রাখতে হবে বলে তিনি জানান। সচেতনতার মাধ্যমেই পানিতে ডুবে মৃত্যুর হার কমানো সম্ভব বলে তিনি মনে করেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

  স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন