শেরপুরের নকলায় বালুর নীচ থেকে কৃষকের মরদেহ উদ্ধার

 

স্টাফ রিপোর্টার।।

 

 

 

শেরপুরের নকলা উপজেলায় নদী পাড়ের বালুর নীচ থেকে আব্দুল হালিম (৩৫) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নকলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাশেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ ১৯ জুন (বুধবার) সকাল ৯টার দিকে উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের মৃগী নদীর পাড়ে লাশটি পাওয়া যায়।

নিহত আব্দুল হালিম (৩৫) উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের বাছুর আলগা দড়িপাড়া গ্রামের চান মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত হালিম মঙ্গলবার সন্ধ্যায় তার গোয়াল ঘরের জন্য বালু আনতে মৃগী নদীর পাড়ে যান। কিন্তু সারা রাত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন তাকে (হালিম) অনেক খোঁজাখুঁজি করেন। বুধবার সকালে স্থানীয়রা মৃগী নদীর পাড়ে বালিতে চাঁপা পড়া একটি লাশ দেখতে পান। পরে বালু সরিয়ে হালিমের লাশ পাওয়া যায়।

পরিদর্শক (তদন্ত) আরো জানান, ধারণা করা হচ্ছে নদীর ঢালু পাড়ের নীচ থেকে গর্ত করে বালু সংগ্রহ করার সময় উপর থেকে নদীর পাড় ধসে পড়ে কৃষক আব্দুল হালিম বালুর নিচে চাঁপা পড়ে আর উঠতে পারেননি।

লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে; পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন