শেরপুর জেলার দুই উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে 

 

স্টাফ রিপোর্টার।

 

উপজেলা নির্বাচনে দ্বিতীয় ধাপে শেরপুর জেলার দুই উপজেলায় ভোটগ্রহণ চলছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে।

রিটার্নিং কর্মকর্তার অফিস সুত্রে জানা গেছে, শেরপুরের নালিতাবাড়ী ও নকলা এই দুই উপজেলায় ১৬২টি ভোট কেন্দ্রে ৪ লাখ ১৮ হাজার ৯১২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে নালিতাবাড়ী উপজেলা ২ লাখ ৩৯ হাজার ৩০৬ জন ও নকলা উপজেলায় ১ লাখ ৭৯ হাজার ৬০৬ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন।

নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে- ৪জন, ভাইস চেয়ারম্যান পদে- ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।অপরদিকে নকলা উপজেলায় চেয়ারম্যান পদে- ৫জন, ভাইস চেয়ারম্যান পদে- ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোটারদের নিরাপত্তায় পুলিশ, র‌্যাব, বিজিবি’র ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। নির্বাচনি আচরণবিধি প্রতিপাল নিশ্চিত করতে প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।

সকাল থেকে নালিতাবাড়ী উপজেলার বেশ কিছু ভোটকেন্দ্রে সরজমিনে পরিদর্শন করে দেখা গেছে শান্তিপূর্ণ ভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার সৃষ্টির পরিস্থিতি লক্ষ করা যায়নি। তবে কোন কোন কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম দেখা গেছে। অন্তত ১০ টি কেন্দ্রে পরিদর্শন করে শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে তুলনামূলক ভোটার উপস্থিতি অনেক বেশি দেখা গেছে। এখানে সকাল সাড়ে দশটা পর্যন্ত ভোট পড়েছে ৫৩৫ টি। এই কেন্দ্রে মোট ভোটার রয়েছে ৩ হাজার ৫৩০টি‌।

সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয়ে মহিলা ভোটকেন্দ্রে দের ঘন্টায় দুইটি বোথে ভোট পড়েছে মাত্র ১৮ টি। এই দুই বোথে ভোটার রয়েছে প্রায় আট শত‌। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়তে দেখা গেছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন