শেরপুরের শ্রীবরদী উপজেলায় নির্বাচিত হলেন যারা-

 

নিজস্ব প্রতিনিধি।।

 

৮ ই মে বুধবার সারাদেশে অনুষ্ঠিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে শেরপুর জেলায় ৫ টি উপজেলার মধ্যে শ্রীবরদী ও ঝিনাইগাতী এই দুইটি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

এদিন সম্পুর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে শ্রীবরদী উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, ভাইস-চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন হাফিজুর রহমান, সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন ফুলমালা। গতকাল রাত সাড়ে দশটার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ (কন্ট্রোল রুম) থেকে বেসরকারী ভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) মোহাম্মদ রাজীব উল আহসান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, সহকারি রিটার্নিং কর্মকর্তা একেএম মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৭ জন। বিজয়ী জাহিদুল ইসলাম জুয়েল হেলিকপ্টার প্রতীকে ভোট পেয়েছেন ২৫ হাজার ১২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ছলাহ উদ্দিন ছালেম কৈ-মাছ প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ১০ ভোট।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হাফিজুর রহমান তালা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৬২৪ ভোট এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফুলমালা পদ্মফুল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ৯০৫ ভোট।

নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে র‍্যাবের ৪টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ব্যাটালিয়ান আনসার বাহিনীর টিম একটি, ১ হাজার ৯ শত ৭৯ জন আনসার ভিডিপি, ৪২৩ জন পুলিশ, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে ছিলেন।

বুধবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলায় মোট ভোটার ২ লাখ ৩৬ হাজার ৪৩৯ জন। এখানে ৮৬টি ভোটকেন্দ্রে ৮১ হাজার ৫৭ জন (৩৪ দশমিক ৫৫ শতাংশ) ভোটার ভোটদান করেছেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন