শেরপুরের দুই উপজেলায় এখন ভোট গণনা চলছে

 

নিউজ ডেস্ক।।

উৎসবমুখর ও সম্পুর্ণ শান্তিপূর্ণ পরিবেশে শেরপুরের দুইটি উপজেলায় (শ্রীবরদী ও ঝিনাইগাতী) ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বুধবার (৮ই মে) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা।

 

নির্বাচনে কোথাও কোন ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি। কোন ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সাময়িক স্থগিত বা কেন্দ্র বন্ধের ঘটনাও ঘটেনি। তবে সকাল থেকে ভোটার উপস্থিতি কম ছিল। দুপুরের দিকে উপস্থিতি আরও কম লক্ষ করা গেছে।

 

এদিকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের ৪টি টিম, ৪ প্লাটুন বিজিবি, ব্যাটালিয়ান আনসার বাহিনীর টিম একটি, ১ হাজার ৯ শত ৭৯ জন আনসার ভিডিপি, ৪২৩ জন পুলিশ, ৯টি স্ট্রাইকিং ফোর্স এবং ১৮জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছেন।

 

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ১৪ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৮৬টি এবং মোট ভোটার ২ লাখ ৩৬ হাজার ৪৩৯ জন।

 

এদিকে ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ১২ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটকেন্দ্র রয়েছে ৫৫টি এবং মোট ভোটার ১ লাখ ৫২ হাজার ৩০ জন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন