শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস – ২০২৪ উদযাপন

 

নিউজ ডেস্ক।।

 

“আসুন সবাই শব্দদূষণ হ্রাসে সচেষ্ট হই” এই স্লোগানকে সামনে রেখে ২৪ এপ্রিল বুধবার পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসনের সহায়তায়  ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় শেরপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস ২০২৪ উদযাপন করা হয়েছে। 

এ উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় মানববন্ধন ও পোনে ১১ টায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে বেলা ১১ টায় শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভায় শেরপুর-১ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ ছানুয়ার হোসেন ছানু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম এবং শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা হাসপাতালের নাক, কান ও গলা রোগ বিশেষজ্ঞ ডা. এস এম শাফি ওয়াহিদ।

এছাড়া আলোচনা সভায় বিভিন্ন সরকারি অফিসের অফিস প্রধান ও তাঁদের প্রতিনিধি, শেরপুর জেলা বাস ট্রাক মালিক সমিতির ও শ্রমিক ইউনিয়নের নেত্রীবৃন্দ, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, এনজিও, রোভার স্কাউটস, রেড ক্রিসেন্ট ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুম। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশি অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নূর কুতুবে আলম সিদ্দিক।

আলোচনা সভায় শব্দ সচেতনা বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পক্ষ হতে Power Point Presentation প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস এর সঞ্চালনায় আলোচনা সভায় আগত অতিথিগণ শব্দ দূষণের বিভিন্ন ক্ষতিকারক দিক, শব্দ দূষণরোধে করণীয় সম্পর্কে আলোকপাত করেন।

পরে বিকাল পোনে ৩ টায় পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং শেরপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহায়তায় শব্দ দূষণ রোধকল্পে শব্দ দূষণের অন্যতম উৎস অবৈধ হাইড্রোলিক হর্ণ ব্যহারকারীদের বিরুদ্ধে সদর উপজেলার গৌরীপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আল আমীন। মোবাইল কোর্টে ৫ (পাঁচ) জন ব্যক্তিকে মোট ৫ হাজার পাঁচশত টাকা জরিমানাসহ ১০টি অবৈধ হাইড্রোলিক হর্ণ জব্দ ও ধ্বংস করা হয়। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব সুশীল কুমার দাস।

 

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন