নকলায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে

 

নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলায় কৃষির উন্নয়নে দিন ব্যাপি পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

 

 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে এবং ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় আয়োজিত এই কংগ্রেসে আধুনিক কৃষি ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কৃষির উন্নয়নে বিভিন্ন রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর শেরপুর খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. শাখাওয়াত হোসেন এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র, শেরপুর খামারবাড়ির অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. আলমগীর কবীর ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. নওশেদুজ্জামান।

 

 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ফারিহা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ তাবাসসুম মকবুলা দিশা। এছাড়া অন্যান্যদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাগর চন্দ্র দে সহ অনেকে বক্তব্য রাখেন। আলোচনা শেষে অতিথিরা উপজেলা পরিষদের সামনে স্থাপিত বিভিন্ন কৃষি স্টল পরিদর্শন করেন।

 

 

এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন কৃষক সংগঠনের প্রতিনিধি, পিএফএস ও নন-পিএফএস কৃষক-কৃষাণী, উপজেলার বিভিন্ন ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন এবং নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীসহ বিভিন্ন স্তরের অংশীজন উপস্থিত ছিলেন।

 

 

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, এই কংগ্রেসের মূল লক্ষ্য উদ্দেশ্য- কৃষি পণ্যের উৎপাদন বৃদ্ধি, নতুন ও উন্নত জাত সম্পাসারণ, কৃষিপণ্যের সহজ বাজারজাতকরণ, খাদ্যের গুণগত মান বৃদ্ধি ও নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করা। এছাড়া প্রান্তিক কৃষকদের মাঝে আধুনিক কৃষি প্রযুক্তি ও কৃষি বিষয়ক তথ্য ছড়িয়ে দেওয়ার পাশাপাশি টেকসই প্রযুক্তি ও বিভিন্ন কৃষি পণ্য উৎপাদন বিষয়ক কলাকৌশল শেয়ার করা।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন