ঝিনাইগাতীতে সমলয় পদ্ধতিতে বোর ধানের চারা রোপণ উদ্বোধন

দৈনিক শেরপুর রিপোর্ট :

শেরপুরের ঝিনাইগাতীতে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমলয় চাষাবাদে ব্লক প্রদর্শনীর ৫০ একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুরে ঝিনাইগাতী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১নং কাংশা ইউনিয়নের আয়নাপুর ব্লকের দুপুরিয়া গ্রামে এর শুভ উদ্বোধন করা হয়।প্রধান অতিথি জেলা কৃষি অধিদপ্তরের প্রকৌশলী সিবানী রানী নাথ প্রদর্শনীর উদ্বোধন করেন।

উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় এবং উপজেলা কৃষি কর্মকর্তা ফরহাদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন কুচনীপাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা ওয়াসিমুল মাশহুর রাজিব, সরকারপাড়া ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা শাহ মো. কুতুব উদ্দিন, সাংবাদিক জিয়াউল হক প্রমুখ। কম সময় ও কম খরচে সমলয় পদ্ধতিতে চাষাবাদ কৃষকদের জন্য লাভজনক হবে বলে বক্তারা জানান। এসময় এলাকার সর্বস্তরের কৃষকগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার, শেরপুর : পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে…

বিস্তারিত পড়ুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন