নকলার ৩৭০৫ কৃষক পাচ্ছেন কৃষি প্রণোদনার বীজ সার

ছবি: দৈনিক শেরপুর। কৃষকের হাতে প্রণোদনা তুলে দেয়া হচ্ছে।

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলায় ২০২৪-২০২৫ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই মৌসুমে উপজেলার ৩ হাজার ৭০৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করা হবে।

এ উপলক্ষে মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নকলা উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় ও উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদীর তত্বাবধানে উপজেলা পরিষদ চত্বরে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।

এসময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, চলতি মৌসুমে পর্যায়ক্রমে ১৫৫ জন কৃষকের মাঝে গম বীজ, ২৫০ জনের মাঝে ভূট্টা বীজ, ৩ হাজার কৃষকের মাঝে সরিষা বীজ, ১০০ জনকে চিনাবাদাম বীজ, ৪০ জনকে শীতকালীন পেঁয়াজ বীজ, ৮০ জনকে মুগ ডাল বীজ ও ৮০ জন কৃষকের মাঝে মসুর ডালের বীজ ও ফসলের বরাদ্দ অনুযায়ী রাসায়নিক সার বিতরণ করা হবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

স্টাফ রিপোর্টার, শেরপুর : পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে…

বিস্তারিত পড়ুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন