শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান-চাল সংগ্রহ উদ্বোধন

 

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি:

 

 

 

চলতি মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির অংশ হিসেবে শেরপুরের ঝিনাইগাতীতে এই কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম এমপি।

ঝিনাইগাতী উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আজ শনিবার (২৫মে) সকালে উপজেলার খাদ্য গুদামে এই বোরো ধান-চাল সংগ্রহ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়‌।এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা,খাদ্য গুদাম কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়,চলতি বোরো মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় সরাসরি কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১ হাজার ৬৪৯ মেট্রিকটন ধান এবং মিল মালিকদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ১ হাজার ৭৭৪ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাদ্য অধিদফতরের কর্মকর্তা কর্মচারী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীগণ।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

    স্টাফ রিপোর্টার, শেরপুর : পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন ‘রূপসী শেরপুর’-এর উদ্যোগে শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে…

    বিস্তারিত পড়ুন...

    নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

    নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন